দেশ সংযোগ ফিচার

ভারতে বন্যা-ভূমিধসে ১৬ জনের মৃত্যু

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

ভারতের হিমাচল প্রদেশের শিমলাসহ বিভিন্ন শহরে ভারি বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জন মারা গেছেন। এছাড়া, ভয়াবহ বন্যার কবলে পড়া উত্তরাখন্ডের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্যার কারণে হিমাচলে একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। শুধু হিমাচল নয়, বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে উত্তরাখন্ড। এরইমধ্যে রাজ্যটির অন্তত ৬টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়, সোমবার শিমলার কাছের একটি এলাকায় ভূমিধসে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডেপুটি পুলিশ কমিশনার আদিত্য নেগি। সেই সঙ্গে শিমলায় আরও একটি স্থানে ভূমিধসের জেরে ১৫ থেকে ২০ জন চাপা পড়েছেন বলে জানান তিনি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সব ধরনের সাহায্য নিশ্চিত করা এবং উদ্ধারকাজে গতি আনতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার